,

16 September 2022, 3:02 PM

সিলেটে প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে ছাত্র ইউনিয়নের শিক্ষা সমাবেশ ও প্রকৃতির গান”

আপডেট টাইম : September 16, 2022 3:02 PM



শেয়ার করুন

শিক্ষা বাণিজ্য রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে সিলেটে ৬০ তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আহবানে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ এর সভাপতিত্বে সভায় আলোচনা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড এস এম শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের অন্যতম নেতা হাছান বখত চৌধুরী কাওছার প্রমুখ। সমাবেশ পরবর্তী একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সন্ধ্যার পরে প্রকৃতির গান শিরোনামে ব্যাণ্ড শো অনুষ্ঠিত হয়। ব্যান্ড শো এর প্রতিপাদ্য ছিলো, ধ্বংসাত্মক উন্নয়নে প্রকৃতির দ্রোহ, অমানুষের ময়দানে মানুষের বিদ্রোহ। সঙ্গীত পরিবেশন করে স্বনামধন্য ব্যান্ডদল সহজিয়া, আর্তনাদ, অমম এবং শব্দাণ্বয়।

শেয়ার করুন