১০ এপ্রিল ২০২২, ৯:১৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :–সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ওসমানী মেডিকেল পুলি বক্সের ইনচার্য জয়নাল হোসেন
জানা যায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে এ খুনের ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর দরগা গেইট এলাকার বাসিন্দা নাজিম আহমদ ও আটককৃতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।