৭ এপ্রিল ২০২২, ৫:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্ট :: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি,সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমা উপজেলা। আর এই উপজেলার রয়েছে অনেক গৌরবময় ইতিহাস। দক্ষিণ সুরমার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সুদূর অতীতকাল থেকে যোগ্যতা ও প্রজ্ঞার মাধ্যমে সিলেট শহর ও শহরতলীর সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে আসছেন। একইভাবে সংবাদ অঙ্গনেও দক্ষিণ সুরমার সাংবাদিকদের সূদৃঢ় পদচারণা রয়েছে, যা অনস্বীকার্য। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন নেতৃত্ব আরো দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক উন্নয়নে বহমান ঐতিহ্য রক্ষা এবং বিদ্যমান অসংগতি দূরীকরণে যথযাথ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।
তিনি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।