,

25 March 2026, 1:35 PM

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

আপডেট টাইম : March 25, 2026 1:35 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়।

মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ পদাতিক ব্রিগেডের অধীনস্ত একটি ইউনিট এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চার সন্ত্রাসীর কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুটি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, একটি বিদেশি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপ গান, একটি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ার, এক রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ছয় রাউন্ড .২২ রিভলভারের গুলি, সাত রাউন্ড ১২ বোর শটগানের গুলি, ১৪০০ রাউন্ড ৫.৫ এমএম এয়ারগানের গুলি এবং মাদক ও মাদকদ্রব্য সেবনের উপকরণ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিবর্গ ও জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

শেয়ার করুন