শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মার্চ ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ

দ্বিতীয়  বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করল সিলেট জেলা ক্রীড়া সংস্থা

আপডেট টাইম : মার্চ ৪, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে , সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর পৃষ্ঠপোষকতায় এবং দ্বিতীয়  বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের স্বনামধন্য দশটি ক্লাবের অংশগ্রহণ ‘মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, 2025-2026’ এর শুভ উদ্বোধন 02 মার্চ 2026 সোমবার সকাল 09.30 টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘মাহা’ ও কো-স্পন্সর ‘ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল’ এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করত: বসন্তের প্রথম প্রহরে অসীম গগণে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে ‘মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, 2025-2026’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক এর পক্ষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত লীগের স্পন্সর প্রতিষ্ঠান ‘মাহা’ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির ও কো-স্পন্সর ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ ও এমডি সাঈদ সামিত ছাওয়াদ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবীর তুহিন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ছালেহ আহমদ শাহীন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ইসমাইল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শিপলু, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য পলাশ কর প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ইলেভেন ষ্টার্স ক্লাব এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ হয়।
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবীর তুহিন ও সম্পাদক ছালেহ আহমদ শাহীন।

শেয়ার করুন