,

16 May 2025, 12:31 AM

বড়লেখায় শুরু হলো ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্ট

আপডেট টাইম : May 16, 2025 12:31 AM



শেয়ার করুন

এমরান আহমদ:  বড়লেখা(মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর যুব সমাজের আয়োজনে ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় ইউনিয়নের ফকির বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

ধারাভাষ্যকার মো. আখতার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আবুল কালাম লুলাই।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল আলম, স্থানীয় ব্যবসায়ী প্রদীপ দাস, শাহীন আহমেদ, আব্দুল মালিক, সমছ উদ্দিন, হেনু মিয়া এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ—ইসমাইল হোসেন, রুবেল আহমদ, জবরুল হোসেন মুসা, হাবিবুর রহমান, সইব উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বড়লেখার মাইজগ্রাম ফুটবল একাদশ ও বিয়ানীবাজারের দাসউরা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়, যেখানে মাইজগ্রাম ফুটবল একাদশ জয়লাভ করে।

প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করেছেন ফ্রান্সপ্রবাসী নাহিদ হোসেন এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি টেলিভিশন প্রদান করেন দুবাইপ্রবাসী মনজুর হোসেন।

শেয়ার করুন