27 October 2025, 5:43 PM
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সেবা গ্রহীতা এবং উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি সৈয়দা শিরীন আক্তার এর সভাপতিত্বে সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত গণশুনানীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: সালাহ্উদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দক্ষিণ সুরমা, সিলেট; মানদা রঞ্জন তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দক্ষিণ সুরমা, সিলেট; ডা: সুশান্ত কুমার মহাপাত্র, আবাসিক মেডিকেল অফিসার, দক্ষিণ সুরমা, সিলেট।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সমিক সহিদ জাহান, সনাক সদস্য, সিলেট। এরপর অনুষ্ঠানের মুক্ত আলোচনায় ঔষধের স্বল্পতা, ডাক্তারের দায়িত্ব পালন, পেসার ও ডায়বেটিস মাপার যন্ত্র সরবরাহ না থাকা, পেশার মাপার জন্য টাকা আদায় করা, হাসপাতাল আঙ্গিনা অপরিস্কার থাকা, ময়লা ফেলার জন্য স্থান নির্ধারণ করা, ভর্তি রোগীদের খাবারের মান নি¤œ, এম্বুলেন্স সার্ভিস বৃদ্ধি করা, ইর্মাজেন্সিতে ডাক্তার না পাওয়া, নারী-পুরুষ টিকিট কাউন্টারে পৃথক ব্যক্তিকে দায়িত্ব দেয়া, বিশুদ্ধ খাবার পানির সংকট ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারী সেবাগ্রহীতারা বিভিন্ন প্রশ্ন করেন এবং উপস্থিত স্বাস্থ্য কর্তৃপক্ষ সে বিষয়ে তাদের বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ডা: মো: সালাহ্উদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে যেসকল বিষয় উত্তাপিত হয়েছে সেগুলো যাচাই করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে সেবা প্রদানের জন্য কোনো প্রকার অতিরিক্ত ফি যাতে কেউ নিতে না পারে সেজন্য হালানাগাদ তথ্যসহ একটি তথ্যবোর্ড স্থাপন করা হবে। এ ছাড়া কোথাও কোনো অনিয়ম হলে সরাসরি তাকে জানানোর জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহীতা, ডাক্তার, নার্স, এনজিও কর্মী, সনাক-টিআইবি ও এসিজির সদস্যসহ দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন।