3 September 2025, 10:44 AM
নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (সিওমেকহা) শাখার আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল সর্বদা কাজ করে গেছে; তারই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাতার দেখানো পথেই ন্যাব (সিওমেকহা) সিলেট শাখা কাজ করে যাচ্ছে। তারা আরও জানান, বিগত স্বৈরাচার-ফ্যাসিস্টদের দোসররা যাতে নব্য বিএনপি সাজতে না পারে, সে ব্যাপারে ন্যাব ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা রোগীর সেবার মান উন্নয়নকে ন্যাবের অঙ্গিকার উল্লেখ করে বলেন, রোগীর সেবার মান উন্নয়নের জন্য নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সিওমেকহা সিলেট শাখা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাব সিলেট জেলা সভাপতি মোছা. জুবেদা খানম বিএনএ, ন্যাব প্রস্তাবিত কমিটির সভাপতি রাশেদা আক্তার, সহ-সভাপতি মিস মালেকা বেগম, সাধারণ সম্পাদক ইমরান আহমদ তাপাদার, যুগ্ম সম্পাদক শামিমা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু চন্দ চন্দ্র, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ সাব্বির আহমদ তাপাদার, সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমদ, যুগ্ম সম্পাদক ইমরানা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জহুরা, সমাজসেবা সম্পাদক রেছমিন বেগম, ক্রিয়া সম্পাদক মাহবুবুর রহমান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছালমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অনুপ চন্দ চন্দ্র, সহ-ক্রিয়া সম্পাদক আব্দু নুর, প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, সহ-প্রচার সম্পাদক বিপ্লব আহমদ, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক আফিয়া বেগম এবং সদস্য নাছিমা বেগম ও শাহানা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।