14 August 2025, 9:58 PM
চা শ্রমিক নারীদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে সিলেট সদর উপজেলা হলরুমে এক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমপাওয়ারিং টি ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশিপ ইন টি গার্ডেন সেক্টরস অব বাংলাদেশ” প্রকল্পের অংশ হিসেবে এই আয়োজন করে।
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ তার বক্তব্যে বলেন, “চা শ্রমিক নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।” তিনি সরকারি বিভিন্ন সেবা কার্যক্রমে চা শ্রমিকদের সম্পৃক্ত করার আশ্বাস দেন।
আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-এ-ইলাহি, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসাইন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীন আক্তার। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা অফিসার সুবর্ণা দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর সিলেটের সহকারী মহাপরিদর্শক (সাঃ) অনিরুদ্দ মহালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোস্না রানী বিশ্বাস, ইউপি সদস্য হৃদেশ মুদি, ইউপি সদস্য দিপালী গোয়ালা, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান শামিম, ব্লাস্টের কর্ডিনেটর সত্যজিত দাস, রিডো বাংলাদেশের নিবার্হী পরিচালক মোঃ নাসির উদ্দিন, এনজিও ফোরামের রিজিওনাল ম্যানেজার মো মখসুদুর রহমান, এফআইভিডিবির প্রোগ্রাম কর্ডিনেটর নজরুল ইসলাম মনজুর, সিলেট যুব একাডেমি সুপারভাইজার ডালিয়া জামান, খাদিম চা বাগান পঞ্চায়েতের সভাপতি সবুজ তাতীঁ, বুরজান চা বাগান পঞ্চায়েতের সভাপতি বিলাশ ব্যানাজি, আলী বাহার চা বাগান পঞ্চায়েতের সভাপতি শ্যামা চরণ গোয়ালা, মালনীছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি জিতেন সবর, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েতের সভাপতি সোহেল বিশ্বাস, তারাপুর চা বাগান পঞ্চায়েতের সভাপতি চৈতন্য মুদি, আর.ডব্লিউ.ডি.ও এর প্রোগ্রাম ফাউনেন্স এন্ড এডমিন মোঃ মহসিন রেজা, সাংবাদিক লোকমান আহমদ এবং সাংবাদিক রেজুয়ান আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আর.ডব্লিউ.ডি.ও এর প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিং, কমিউনিটি ফ্যাসিলেটর এলি দাস, কমিউনিটি ফ্যাসিলেটর সোমা বেগম এবং কমিউনিটি ফ্যাসিলেটর শম্পা রানী চাষা।
লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম ও বুরজান—এই ছয়টি চা বাগানের নারী শ্রমিকরা সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।