,

6 June 2025, 4:57 PM

ফ্যাসিবাদমুক্ত প্রথম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিব্বির আহমদ

আপডেট টাইম : June 6, 2025 4:57 PM



শেয়ার করুন

সিলেটবাসীকে ফ্যাসিবাদী শাসনমুক্ত প্রথম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় হজ পালনকারীদের জন্য শুভকামনা রইল। যারা কোরবানি দেবেন, তাদের পবিত্র ইচ্ছা ও কোরবানি আল্লাহর দরবারে কবুল হোক—এটাই তার প্রত্যাশা। তিনি সকলকে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সচেতন থাকার আহ্বান জানান এবং গরিব-অসহায়দের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।

শিব্বির আহমদ বলেন, ঈদুল আজহা কেবল আনন্দেরই বার্তা বয়ে আনে না, এটি মানুষকে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ ১৬ বছর পর দেশবাসী ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন। এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করেন। পাশাপাশি, আহতদের সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

তিনি ঈদুল আজহাকে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির সূচনা হিসেবে কামনা করেন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি কোরবানির বর্জ্য সঠিকভাবে অপসারণের জন্য সচেতনতা অবলম্বনেরও পরামর্শ দেন।

শেয়ার করুন