,

14 March 2026, 10:12 PM

সিলেটের সাংস্কৃতিক কর্মীদের ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট টাইম : March 14, 2026 10:12 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের সাবেক ও বর্তমান সংস্কৃতি কর্মীদের মিলনমেলা ও ইফতার মাহফিল ১৩ই মার্চ শুক্রবার বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানাউল ইসলাম সুয়েজের সভাপতিত্বে ও রাজীব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন হেলাল আহমদ। মুক্ত আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক সংগঠক মাহমুদুর রহমান দিলওয়ার, আলিফ নূর, মাজেদ মাহফুজ, আব্দুল্লাহ এ মাসুম, হাদিউন নয়ন চৌধুরী নাহিয়ান, জালাল আহমেদ ও এমরান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা কুরআন নাযিলের এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। ইসলামী সংস্কৃতি সমাজে নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধারা সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সমবেত ইসলামী গানে অংশ নেন রাশেদ, আরজু, ফয়সল, ফাহিম, আমিনুল, সাদেক, শামিম, কামরুল, কুতুব ও আহবাব সহ সিলেটের একঝাক সংস্কৃতিকর্মী। ইফতার ও মাগরিবের সালাত শেষে শিল্পীদের নিয়ে চা পর্ব, আড্ডা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

শেয়ার করুন