শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ আগস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ

২২ বাংলাদেশী নাগরিকের ভারত থেকে প্রত্যাবাসন

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ



শেয়ার করুন

ভারতের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২২ জন বাংলাদেশী নাগরিক শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তত্ত্বাবধানে তামাবিল আইসিপি’র মাধ্যমে ট্রাভেল পারমিটে তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিজিবি ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের কাছে এদের হস্তান্তর করে। পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে।

প্রত্যাবাসিতরা হলেন: নেত্রকোনার মদন থানার মান্দারাওয়া গ্রামের পিজুষ তালুকদারের পুত্র রনি তালুকদার (২৭), ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার রাধাকানাই গ্রামের মাসহিরুল হোসেনের পুত্র শাহরিয়া আহমেদ শাওন ওরফে সাকিব হোসেন (১৬), সিলেটের গোয়াইনঘাট থানার বাওরবাক দক্ষিণ গ্রামের শরিফ উদ্দিনের পুত্র মারজান হোসেন (১৭), সিলেটের এয়ারপোর্ট থানার বাঁশতলা গ্রামের জব্বার মিয়ার পুত্র মোবারক হোসেন (১৭), রাজশাহীর গোদাগাড়ী থানার বৈশটিলা, লাখাউড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের পুত্র মোঃ নুর আমিন (১৭), রাজশাহীর গোদাগাড়ী থানার কানাপাড়া, আসাদৌল্লাহ গ্রামের আলমগীর হোসেনের পুত্র মোঃ কাওছার আলী (১৭), সিলেটের বিয়ানীপাড়া থানার টিলাপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র একরামুর রহমান সায়েম (১৬), নেত্রকোনার মদন থানার মান্দারাওয়া গ্রামের পিজুষ তালুকদারের কন্যা মোছাঃ পান্না তালুকদার (১৬), নেত্রকোনার মদন থানার মান্দারাওয়া গ্রামের পিজুষ তালুকদারের কন্যা মোছাঃ মিতু তালুকদার (১৫), সুনামগঞ্জের মধ্যনগর থানার সলেমানপুর গ্রামের বিমল চন্দ্র সরকারের কন্যা মোছাঃ পপি রানী ওরফে পপি সরকার (১৬), যশোরের কতোয়ালী থানার মিরাপুর, কাসিমপুর গ্রামের মোঃ সাব্বির রহমানের কন্যা মোছাঃ কাশফিয়াতুর নুর (১৭), নেত্রকোনার কমলাকান্দা থানার বরাইন্ড গ্রামের সুকেশ মোহনায়কের পুত্র স্বপ্ন মোহনায়ক ওরফে ওয়ারকো মোহনায়ক (৭), নেত্রকোনার কমলাকান্দা থানার বরাইন্ড গ্রামের সুকেশ মোহনায়কের কন্যা সেজুতি মোহনায়ক ঝিনুক ওরফে শেরজয়ী মোহনায়ক (১০), সিলেটের কোম্পানীগঞ্জ থানার লামাগ্রাম, উত্তর রণিখাই গ্রামের মোঃ তাজু মিয়ার পুত্র মোঃ ইসলাম উদ্দিন (২৫), জামালপুরের সরিষাবাড়ী থানার বিন্নাফার, মালিপাড়া গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র মোঃ শামিম মিয়া (৩৫), বগুড়ার সারিয়াকান্দি থানার বিরাম পানগাছি, তেলীগাড়ী গ্রামের আন্নু খার পুত্র মোঃ হাসান আলী (৩৫), নেত্রকোনার মদন থানার মান্ডারওয়া, জয় বাংলাবাজার গ্রামের রমনী তালুকদারের পুত্র সুবেন্দ্র শেখর তালুকদার (২৬), নেত্রকোনার মদন থানার মান্ডারওয়া, জয় বাংলাবাজার গ্রামের রমনী তালুকদারের পুত্র পিযুষ তালুকদার ওরফে পিযুষ্ট তালুকদার (৬০), নেত্রকোনার কমলাকান্দা থানার বাসাউড়া গ্রামের মৃত কমলাকান্ত সাহার পুত্র প্রনয় সাহা (৪৫), নেত্রকোনার কমলাকান্দা থানার বিশ্বপ্রসাদ গ্রামের মৃত সুনিল চন্দ্র দাসের পুত্র উদয় দাস (২৫), নেত্রকোনার কমলাকান্দা থানার বরাইন্ড গ্রামের মৃত গনেশ চন্দ্র মোহনায়কের পুত্র নারায়ণ মোহনায়ক (৫৫) এবং নেত্রকোনার কমলাকান্দা থানার বরাইন্ড গ্রামের নারায়ণ মোহনায়কের স্ত্রী সরস্বতী মোহনায়ক (৫০)।

প্রত্যাবাসিত এই বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করায় ভারতীয় বিএসএফ ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং দীর্ঘদিন সেদেশের কারাগারে আটক ছিলেন।

শেয়ার করুন