১৪ এপ্রিল ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : কাবা‘তুল ইলিম খ্যাত মিশরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করতে যাচ্ছেন সীমান্তবর্তী জনপদ বিয়ানীবাজারের কৃতি সন্তান হাফিজ শিব্বির আহমদ।
আব্দুর রাজ্জাক ও হাজেরা বেগমের আলোকিত সন্তান হাফিজ শিব্বির আহমদের পৈত্রিক বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে। তিনি ইতিপূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মজীবনে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ইসলামী ব্যাংকে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।
প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পড়ালেখার প্রতিটি পর্যায়ে ঈর্ষণীয় কৃতিত্বের অধিকারী হাফিজ শিব্বির উচ্চতর ইসলামী শিক্ষা অর্জনের দৃঢ় প্রত্যয় নিয়ে মিশরের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারে পাড়ি জমাচ্ছেন। তার লক্ষ্য বিশ্বময় ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়া।
উল্লেখ্য, ২০২৪ সালে তার ছোট ভাই জুনায়েদ আহমদ যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্লেমসন ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে গিয়েছিলেন।
হাফিজ শিব্বির আহমদ এ মাসেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কায়রোগামী এয়ার ইজিপ্টের ফ্লাইটে যাত্রা করবেন। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।