শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ

সিকৃবিতে আন্তর্জাতিক মাৎস্য সম্মেলন শুরু ৫ সেপ্টেম্বর

আপডেট টাইম : সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ‘৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (আইসিএসএফ)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফরিদা আখতার।

এই তিন দিনের সম্মেলনে মোট ১১টি সেশনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করবেন, যেখানে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন যে, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে, যা লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করবে এবং দেশীয় গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিকেরও বেশি গবেষক ও বিজ্ঞানী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন