3 March 2025, 3:49 PM
এমরান আহমদ : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাংবাদিক আফজাল হোসেন রুমেল দেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এশিয়ান টেলিভিশনের গুলশানস্থ অফিসে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করা হয়।
এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও হেড অফ ক্রাইম শাফি উদ্দিন আহমদ তার হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা আফজাল হোসেন রুমেল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ ও এআর টিভিতে কর্মরত রয়েছেন।
এছাড়াও তিনি সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকমের সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা শাখার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য ও আল ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দক্ষিণভাগ বাজারে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও কাজ করছেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।