২০ মে ২০২২, ১২:১৫ পূর্বাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলায় আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও ও পশ্চিম জাফলং ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জৈন্তাপুর উপজেলার ছাতারখাই ও গোয়াইনঘাট উপজেলার ৩টি ইউনিয়নের বন্যা দূর্গত বিভিন্ন গ্রামের আটকে পড়া পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। ভয়াবহ এই বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গণমানুষের নেতা জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।এসময় উপস্থিত ছিলেন মাস্টার আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এনামুল হক,ব্যবসায়ী সিরাজুল হক,ছাত্রনেতা আব্দুল খালিক, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, হোসাইন আহমদ, আলীম উদ্দিন, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, শরীফ আহমদ, শ্রমিক নেতা মখলিছুর রহমান, সমাজসেবী টুনু মিয়া, রাজা মিয়া প্রমুখ। এসময় মোঃ জয়নাল আবেদীন বলেন, প্রাকৃতিক এই দূর্যোগে মানুষের জান-মালের যে পরিমান ক্ষতি সাধিত হচ্ছে তা পূরনে পৃথিবীর কারো সাধ্য নেই। একমাত্র মহান আল্লাহ পাকই দূর্গত মানুষের সহায়। তারপরও আমাদের উচিত যার যার সাধ্যমত অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তিনি সরকারের পাশাপাশি দল-মত নির্বিশেষে বিশেষ করে হাওড় অঞ্চলের মানুষের দূঃখ দূর্দশা লাগবে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।