22 March 2022, 9:21 PM
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল (আজ ২২ মার্চ) বিকাল ৩টায় তাজপুর কদমতলাস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল সালামের পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সহাসচীব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহা পরিচালক ডাঃ ইহতেশামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায়,সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। বক্তব্য রাখেন, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকিল আহমদ শাহীন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উসমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,উপজেলা আ’লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল প্রমূখ।