শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ মার্চ ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ

ওসমানীনগরে গণহত্যা দিবস পালন

আপডেট টাইম : মার্চ ২৫, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরে জাতীয় গণহত্যা দিবস পালনসহ এক আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার ( ২৫ মার্চ ২০২২ইং ) উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজিত গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা বুরুঙ্গা গনকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে এক মিনিট নিরবতা পালন করা হয় শ্রদ্ধা জানানো হয়।
পরবর্তিতে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হলে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্ত, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া,সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহারুল ইসলাম,বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান,সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা,উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, সমাজ সেবা অফিসার জয়তী দত্ত, বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট খাইরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন