শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ

শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

শাবিপ্রবির ভিসির পদত্যাগের আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় গোলচত্বরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তাই তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।
শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি সিলেট গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। তাছাড়া তিনি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে বলেন। এর একদিনের মাথায় শনিবার দুপুরে উপাচার্য এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও লাঠিপেটার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ‘ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন