বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ মে ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গোলজার আহমদ হেলাল

আপডেট টাইম : মে ৩, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি,দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান আলোকিত সোনার জৈন্তা বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ, একটি মডেল উপজেলা গড়ার স্বপ্নচারী, তরুণ সমাজসেবক,শিক্ষানুরাগী,জৈন্তাপুরের কৃতি সন্তান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলজার আহমদ হেলাল সর্বস্তরের জৈন্তাবাসী সহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকাল সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আবারও আমাদের মাঝে সংযম, সহমর্মিতা, ধৈর্য্য, সহনশীলতা, শৃংখলা, সময়ানুবর্তীতা ও তাকওয়ার সওগাত নিয়ে সমাগত পবিত্র ঈদুল ফিতর।তিনি সকল বৈষম্য ও ভেদাভেদ ভূলে গিয়ে গরীব-দুঃখী সহায়হীন মানুষের সহিত ঈদ আনন্দ ভাগাভাগি করে মুসলমানদের বড় এ উৎসবটি পালন করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি।নিয়ে আসুক শান্তি আর সাম্যের বারতা। বিগত দুই বছর করোনার কারণে এদেশের মানুষেরা ভালভাবে ঈদ উদযাপন করতে পারেনি, ঈদের জামাতে ঠিকমত অংশ নিতে পারেনি।করোনা মহামারী মোকাবেলা ও করোনার বিধি নিষেধের কারণে উৎসব যথাযথ ভাবে পালন করা সম্ভবপর হয়নি।এখনও এ দূর্যোগ কাটিয়ে উঠতে আমরা পুরোপুরি সক্ষম হতে পারিনি।

তিনি বলেন, ঈদ আমাদের সাম্য ও ভাতৃত্ববোধকে নতুনভাবে ফুটিয়ে তোলে নবচেতনার জাগরণ তৈরী করে।এসময় সকল ভেদাভেদ ভুলে সবাই আনন্দ ও উৎসবে মেতে উঠে । তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের হিংসা ও বিদ্বেষ মুক্ত করে সাম্য ও মানবতার কল্যাণময় সমাজ গড়ে তুলতে উদ্দীপ্ত করে।

শেয়ার করুন