বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ ফেব্রুয়ারি ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ

জৈন্তাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ



শেয়ার করুন

হোসেন মিয়া,জৈন্তাপুর থেকে: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ বুধবার উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সফল উদ্যোক্তা মো. নুরুল ইসলাম লস্কর প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন,প্রাণিসম্পদ আমাদের একটি সম্ভাবনার নাম।আমাদের দেশের প্রকৃতি প্রাণীদের গড়ে উঠার খুবই উপযোগী।প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন,পিছিয়ে পড়া জৈন্তার উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগ ভাল কাজ করছে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর থেকে দুধ, ডিম ও গোশত উৎপাদনে তথা গবাদী পশু-পাখি পালনে ব্যাপক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাণিসম্পদ বিভাগ।

সভায় বেকার যুবকদেরকে চাকরির পিছনে না ঘুরে গবাদী পশু-পাখি পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন