,

6 February 2022, 8:02 PM

কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

আপডেট টাইম : February 6, 2022 8:02 PM



শেয়ার করুন

কুয়ার পার এলাকাবাসীর উদ্যোগে কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাইয়ুম সুহেলের সভাপতিত্বে এবং রুহেল আহমদ আরিফের পরিচালনায় ও জসিম আহমদের কোরান তেলায়াতের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রধান অতিথির বক্তব্যে তিনি কুয়ার পার এলাকার ঐতিহ্যকে ধরে রাখতে সবার প্রতি অনুরোধ জানান।শাহজাহান বলেন “থাকি আমরা প্রবাসে কিন্তু আমাদের হৃদয় থাকে বাংলাদেশে”।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আহমদ, বাবর ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. সামসুল আলম,এবং ব্যবসায়ী খালেদ মুর্শেদ মুন্না,
কুয়ার পার এলাকার পক্ষে ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, সহ সভাপতি সোহেল চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম শাহীন, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক আব্দুস সামাদ তুহেল কে ক্রেস্ট প্রদান করা হয়।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শাদাত আহমদ, শামীম আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, আবুল খান সহ আরো অনেকে।তারা বলেন অত্র এলাকার প্রবাসীরা এলাকার সুখে দুখে প্রবাস থেকেও খোঁজ খবর নিয়ে থাকেন পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের ভূমিকা প্রসংসার দাবী রাখে।
সংবর্ধিত অতিথিরা কুয়ার পার এলাকা বাসীদের কাজের ইউনিটির ভূয়সী প্রসংশা করেন এবং যেকোন কর্মকান্ডে প্রবাসীদের কাছে পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন