,

17 January 2026, 3:16 PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ আটক ১

আপডেট টাইম : January 17, 2026 3:16 PM



শেয়ার করুন

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১৭ জানুয়ারি ভোর ৪টা ৪০ মিনিটে সিলেট–তামাবিল মহাসড়কের নিজপাট মাস্তিংহাটি এলাকায় এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭ নম্বরের রয়েল পরিবহন বাস তল্লাশি করা হয়। এ সময় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৪০ কেজি খোলা জিরা, ৮০ প্যাকেট ম্যান্টস চকলেট, ৯০০ পিস কিটকাট, ৬২০ পিস সিনকার্স ও ২০ প্যাকেট অমৃত জিরা জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।
আটক ব্যক্তি হলেন গোলাপগঞ্জের বনগ্রামের মৃত মিরাজ চৌধুরীর ছেলে শের আলী চৌধুরী (৪৫)।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন