7 April 2022, 2:07 PM
আমির উদ্দিন :– অধ্য ৬ এপ্ৰিল বুধবার বিকাল আনুমানিক পাঁচ ঘটিকায় জাফলং গামী একটি বাস হরিপুর সাত নাম্বারে পৌছলে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে যায় এতে বাসটি নিয়ন্ত্রণ হীন হয়ে পড়ে । এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।এছাড়াও গুরুতর আহতদের সিলেট উসমানী মেডিক্যালে প্রেরন করা হয়েছে।নিহতের সংখ্যা বাড়ছে পারে বলে ধারনা করা হচ্ছে।