শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ণ

স্কলার্সহোম শিক্ষার্থী আজমান আত্মহত্যার ঘটনায় জেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস, সিলেট এর শিক্ষার্থী আজমান আহমদ দানিয়েল এর আত্মহত্যার কারণ ও এ ঘটনায় উদ্ভুত পরিস্থিতি অনুসন্ধানের নিমিত্ত তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আজমান আহমদ দানিয়েল এর আত্মহত্যার প্রকৃত কারণ এবং উক্ত ঘটনায় উদ্ভূত পরিস্থিতির বিষয়ে অনুসন্ধানপূর্বক বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম গতকাল সোমবার ৩ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন,আহবায়ক-সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী,সদস্য-পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট এর প্রতিনিধি (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার নিচে নয়) ও সদস্য সচিব-জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

তদন্ত কমিটিকে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন