বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ জুলাই ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ

পাটোয়ারী-জুনেদের প্লেকার্ডে নগরবাসীর দৃষ্টি

আপডেট টাইম : জুলাই ২৯, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : গত ২৫ জুলাই, শুক্রবার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেটে এক জোরালো পথসভা ও সমাবেশের আয়োজন করে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা পথসভায় বক্তব্য রাখেন।

এনসিপির সিলেট জেলার নেতা-কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও মিছিল পরিচালনা করেন। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে এক সমাবেশে রূপ নেয়।

পথসভায় অংশগ্রহণকারী প্রত্যেক নেতা-কর্মীর হাতে সমর্থনসূচক প্লেকার্ড ছিল। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সমর্থনে তৈরি প্লেকার্ডগুলো নগরবাসীর দৃষ্টি কাড়ে। তাদের ছবি ও রাজনৈতিক বার্তা সংবলিত এই প্লেকার্ডগুলো সমগ্র পথসভাজুড়ে ব্যাপকভাবে শোভা পায়।

শেয়ার করুন