২১ জুন ২০২২, ৭:৫০ অপরাহ্ণ
দোয়ারাবাজার উপজেলা সংবাদদতা:
প্রবল বন্যার কবলে পড়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নেটওয়ার্ক বিহীন ৪ দিন ধরে।এখন পর্যন্ত কোন ত্রাণ ও পৌঁছে নি এখানে। লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও মার্কেটের ছাদে অবস্থান করছেন। আল্লাহ ছাড়া দোয়ারাবাজার উপজেলার কেউ নেই। এমন মন্তব্য ভুক্তভোগী জনগণের।
প্রবল বন্যার কবলে পড়া মানুষগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম নেটওয়ার্ক যা গত শুক্রবার থেকে আজ পর্যন্ত বিচ্যুত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় জনগণ জেলা প্রশাসক এবং নেটওয়ার্ক কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।জানা গেছে, বিপদের এ সময়েও হিংস্রতা ছড়িয়ে পড়ছে।বন্যায় যেখানে মানুষগুলো ভাসমান পিপড়ের মত অসহায় হয়ে পড়েছে,সেখানে ৫ টাকার মোমবাতি সিন্ডিকেটে দাড়ালো ১৫ টাকা,১২৫০ টাকা এল.পি গ্যাস ২১০০ টাকা,চিড়ামুড়ির দাম বাড়িয়ে ১৬০ টাকা।
বাংলাবাজারের বাসিন্দা মোবারক হোসাইন জানান, দীর্ঘ ৪ দিনেও নেটওয়ার্কের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ।আমরা দোয়ারাবাজার বাসী এমনিতেই অবহেলিত। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গোটা সুনামগঞ্জের মধ্যেই পিছিয়ে আমরা। এখন বন্যায় এলাকার মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা যেন মড়ার উপর খড়ার ঘাঁ। তিনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।