4 March 2025, 11:27 AM
এমরান আহমদ : শীর্ষ জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক রেদওয়ান আহমদ রুম্মান। রাজধানী ঢাকার খিলক্ষেতস্থ পত্রিকার প্রধান কার্যালয় থেকে সিইও সৌরভ হাসান কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি (রোববার) তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
সাংবাদিক রেদওয়ান আহমদ রুম্মানের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামে, যা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত। তিনি এর আগে দৈনিক তরুণ কণ্ঠ, দৈনিক আমাদের মাতৃভূমিসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক প্রভাত সমাচার অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক সংবাদ সারাবেলা, দৈনিক দেশচিত্র, দৈনিক জাগ্রত সিলেটসহ একাধিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় যুক্ত আছেন।
পেশাগত কাজের পাশাপাশি তিনি বড়লেখা প্রেসক্লাবের একজন সদস্য। এর আগে তিনি বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জাতীয় সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই (নিসচা)” বড়লেখা উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন।