১৩ মার্চ ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ
নূরুদ্দীন রাসেল :: “চলবো মোরা একসাথে,জয় করবো মানবতাকে”এই স্লোগানকে সামনে রেখে একঝাক তরুণের উদ্যোগে নবগঠিত “উদ্দীপ্ত তরুন সংঘ” মোগলাবাজার,দক্ষিন সুরমা,সিলেট এর আয়োজনে এক পরিচিতি সভা ১২ মার্চ শনিবার ৮ নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি বদরুল ইসলাম বকুল এর সভাপতিত্ব ও সংগঠনের সাধারন সম্পাদক কাশেম আহমদ ও আজীবন সদস্য সাহান আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আবু জাহিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।
স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের আজীবন সদস্য আব্দুল ওয়াহিদ তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ,গঠনতন্ত্র ও সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জব্বার মিয়া,আজীবন সদস্য নন্দন চন্দ্র পাল,সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান,নিরুপম চক্রবর্তী শুভ্র,দুলাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ বলেন-এই সংগঠনের নেতৃবৃন্দ অত্র এলাকার জনসাধারণের মাঝে এক সেতুবন্ধন তৈরী করার মাধ্যমে এলাকার মানুষের সেবা করবে বলে আমরা আশাবাদী।তরুণরা আগামীর ভবিষ্যৎ,তাদের চিন্তা চেতনা ও শ্রমের মাধ্যমে সামাজিক ভাবে অনেক কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।এই সংগঠন এগিয়ে যাক অনেক দূরে নিরন্তর শুভ কামনা রইলো।
অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো সহ সংগঠনের সকল সদস্যকে পরিচিতির জন্য পরিচয় পত্র পরিয়ে দেন আগত অতিথিবর্গ।