২২ আগস্ট ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি:
ছাতকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। রবিবার (২১আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্বরণসভা ও উপজেলা পরিষদ জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্টিত স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে দেশ বিরোধী একটি চক্র গ্রেনেড হামলা চালায়। তারা চেয়েছিলো স্বাধীন দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল পরাতে। কিন্তু তারা সফল হতে পারেনি। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আশিক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশাহ, আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান রাজা, সাবেক চেয়ারম্যান আব্দুল মুছাব্বির, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদ, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফয়জুল বারী, চরমহল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক, ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুস্তাকিম আহমেদ প্রমুখ। সভায় পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, আওয়ামী লীগ নেতা আজমান আলী, সাবেক চেয়ারম্যান নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল আবেদীন আবুল, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা ইশতিয়াক রহমান তানভীর, গিয়াস উদ্দিন, মামুন মিয়া, হাজী ময়না মিয়া, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শাহাব উদ্দিন, সাহেব আলী সাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়।