রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ মার্চ ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ

জৈন্তাপুরে স্বর্ণপদক প্রাপ্ত আনসার সদস্যকে সংবর্ধনা প্রদান

আপডেট টাইম : মার্চ ২৩, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি: ৪২তম জাতীয় সমাবেশ ২০২২ এ উত্তীর্ণ অন্যান্যদের সাথে নিজপাট ইউনিয়ন দলনেতা বিলাল হোসেন লিটনের স্বর্ণপদক প্রাপ্তিতে বুধবার ২৩ মার্চ দুপুরে জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, প্রশিক্ষক মঈনুদ্দিন সাইফুল প্রমুখ।

স্বর্ণপদক প্রাাপ্ত বিলাল হোসেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মো. আইনুদ্দিন ও মোছা: মোমিনা বেগম এর ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি ২০১৫ সালে আনসার ভিডিপিতে যোগদান করে দক্ষতা ও সাহসীতার সাথে
দায়ীত্ব পালন করে যাচ্ছেন।

করোনাকালীন সময়ে বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় সমাজের নিম্ম আয়ের মানুষের পাশে দাড়ানো, মানসিক ভারসাম্য রোগীদের নিয়মিত খাবার সরবরাহ, ঘূর্ণীঝড়ের সময় উদ্ধার কার্যক্রম, বৃক্ষরোপন সহ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল দাপ্তরিক কাজে সাহসিকতার সাথে অংশগ্রহন করায় এ স্বর্ণপদক প্রদান করা হয়।
বিলাল হোসেন লিটন বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় এ পুরস্কার অর্জন করেছি। সেজন্য আমি আনসার ভিডিপির সিলেট বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন