শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ ডিসেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

হোটেল রেস্তোরাঁর লাইসেন্স গ্রহণ ও নবায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

আপডেট টাইম : ডিসেম্বর ১৮, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ



শেয়ার করুন

জেলা প্রশাসন,সিলেট এর উদ্যোগে সিলেট জেলার হোটেল ও রেস্তোরাঁর লাইসেন্স গ্রহণ ও নবায়ন সংক্রান্ত বিশেষ সভা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার জুয়েল উদ্দিনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। হোটেল রেস্তোরাঁ ও ভোক্তা অধিকার আইনের উপর পৃথক দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন যথাক্রমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিন ও ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ সাহা।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  পিংকী সাহা,সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ক্রাইম) মো: জামশেদ,সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও ব্যবসায়ীবৃন্দ।সভায় হোটেল রেস্তোরাঁর লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার প্রতিপালনে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানানো হয়।

সভায় জানানো হয়,দীর্ঘ প্রায় দশ বছর থেকে মামলা জটিলতার কারণে ব্যবসায়ীরা নতুন করে লাইসেন্স নিতেও পারছেন না,নবায়নও করতে পারছেন না।বর্তমান জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এবিষয়ে সমস্যা সমাধানের পদক্ষেপ নিয়েছেন।এখন থেকে বিধি মোতাবেক  হোটেল রেস্তোরাঁর লাইসেন্স গ্রহণ ও নবায়ন করা যাবে।জেলা প্রশাসকের উদ্যোগে সেই জটিলতার অবসান হয়েছে।

শেয়ার করুন