বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ আগস্ট ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ

চলতি বছরেই অনুষ্ঠিত হতে পারে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

আপডেট টাইম : আগস্ট ২৬, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবর্তন আয়োজন প্রস্তুতি বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এ বিষয়ে অনেক কার্যক্রমই এগিয়ে গেছে। চূড়ান্ত তারিখ পাওয়ার সাথে সাথেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।

তিনি একটি সফল সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। সভায় অনুষ্ঠান আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ইতোমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. ফায়েজের সাথে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন বিষয়ে সাক্ষাৎ করেছেন।

সভায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন