শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ জুন ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

জৈন্তাপুরে ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন, ঘাতক ছেলে গ্রেফতার

আপডেট টাইম : জুন ৪, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন, ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া খুন, ধর্ষণ, চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন এবং জড়িত আসামীদের গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

৩ জুন (শনিবার) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমেদনগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় বসতবাড়িতে বেড়া দেওয়া-কে কেন্দ্র করে পিতা-পুত্রের কথা কাটাকাটির জের ধরে ছেলে দা দিয়ে বৃদ্ধ পিতা-কে মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) মারা যান।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, ঘটনার পর রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঘাতক ছেলে চৈতন্য পাত্র (২২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন