,

22 May 2025, 7:31 PM

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের ভাইয়ের উপর হামলা: ১ জন গ্রেফতার

আপডেট টাইম : May 22, 2025 7:31 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের ভাইয়ের উপর হামলার ঘটনায় পুলিশ একটি অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে। আজ সকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এই হামলার পেছনে পূর্ব শত্রুতা জড়িত থাকতে পারে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হামলার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শহীদ ওয়াসিমের ভাইয়ের শারীরিক অবস্থা এখন অনেকটা সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা যায়, শহীদ ওয়াসিমের ভাইকে আজ সকালে একদল সশস্ত্র লোকের হামলার করে। হামলাকারীরা তাকে মারধর ও অস্ত্রের সাহায্যে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সংগঠক ও শ্রমিক উইংয়ের নেতা শিব্বির আহমেদ। তিনি আহতের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তিনি বলেন, “এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম অন্যতম প্রধান মুখ ছিলেন, যার আত্মত্যাগ গণতন্ত্রের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার পরিবারের সদস্যদের ওপর এই হামলা সমাজের একাংশকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

শেয়ার করুন