,

27 May 2022, 12:15 AM

জৈন্তাপুরে ৬টি ইউনিয়নে সিলেট গ্যাস ফিল্ডের ত্রাণ বিতরণ সম্পন্ন

আপডেট টাইম : May 27, 2022 12:15 AM



শেয়ার করুন

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের পর থেকে জৈন্তাপুরের ৪নং দরবস্ত ইউনিয়ন ও ৩নং চারিকাটা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সিলেট গ্যাস ফিল্ডের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক টিএস প্রকৌঃ আনোয়ার হোসেন ভুঁইয়া মহোদয়
তিনি বলেন,বন্যা কবলিত পানিবন্দি মানুষের সহায়তায় শেখ হাসিনার সরকার নানামুখী পদক্ষেণ গ্রহণ করেছে।ইতোমধ্যে ত্রাণ বিতরণসহ ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় আমরা সিলেট গ্যাস ফিল্ডস কতৃপক্ষ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি।
সিলেট গ্যাস ফিল্ড সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সিলেট গ্যাস ফিল্ড সব সময় মানুষের পাশে আছে, ছিল এবং থাকবে’। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তৈল,পেঁয়াজ,আলু,লবন, সাবান,খাবার স্যালাইন ও বালতি।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউ/পি চেয়ারম্যান বাহারুল আলম বাহার ৩নং চারিকাঠা ইউ/পি চেয়ারম্যান সুলতান করিম উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (হিসাবওঅর্থ) পান্না লাল ধর, মহা-ব্যবস্থাপক (কোম্পানি সচিব) মো: ফারুক হোসেন।মহাব্যবস্থাপক (এলপিএম) প্রকৌশলী প্রদীপ কুমার ।মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামানিক।
মহাব্যবস্থাপক (আরডিএম) প্রকৌশলী মো: আলমগীর আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন, উপ-মহাব্যবস্থাপক জাহেদুল হাসান শামস্,উপ-ব্যবস্থাপক আব্দুল মোমেন, উপ-ব্যবস্থাপক জনাব, ময়নুল হোসেইন।উপ-ব্যবস্থাপক মোঃইসমাইল হোসেন, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সম্মানীত সভাপতি জনাব,তারেক আহমদ, সাধারন সম্পাদক জনাব,নুরুল আমীন( ফকির)
সিলেট গ্যাস ফিল্ড এর কর্মচারী লীগ১৮৮৯ (সিবিএ) সভাপতি আলহাজ্ব হারুন,তিনি তার বক্তব্যে বলেন আমরা কর্মচারী লীগ সিবিএ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় সাধারন মানুষের জন্য কাজ করবো এবং শ্রমজীবি মানুষের পাশে আমরা কর্মচারীলীগ যে কোন প্রয়োজনে পাশে থাকবো।উপস্তিত ছিলেন সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃআব্দুস সোবহান, সহ – সাধারণ সম্পাদক মোঃ মোতালেব সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালিক, অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, কল্যাণ সম্পাদক মোঃ মনজুর হোসাইন,দপ্তর সম্পাদক মোঃ গোলাম রব্বানি,প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সদস্য নিবারণ দেব নাথ।
গত ২৪মে চিকনাগুল ইউনিয়ন ও ২৫মে ৫নং ফতেপুর ইউনিয়ন,২নং জৈন্তাপুর ইউনিয়ন,১নং নিজপাট ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মধ্যে এান সামগ্রী বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন অএ ইউনিয়নের পুরুষ ও মহিলা প্রতিনিধিগণ। এবং সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত মোঃআব্দুল মালেক দেবেন্দ্র রায়,মোঃজালাল উদ্দীন,শ্রমীকলীগ নেতা মোঃ খালেদ আহমদ,শ্রমীকলীগ নেতা আছহাব উদ্দিন সহ অন্যান্ন সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন