,

12 March 2023, 9:08 AM

টেকসই প্রেসক্লাব গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন -মুহিত চৌধুরী

আপডেট টাইম : March 12, 2023 9:08 AM



শেয়ার করুন

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সাধারণ সভা শনিবার (১১ মার্চ)সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, ক্লাব সদস্য আফরোজ খান, কামাল আহমেদ, কামরুল আলম,মাসুদ আহমদ রনি, মাজহারুল ইসলাম সাদী,ফাহাদ মারুফ, সাজলু লস্কর, দেবব্রত রায় দীপন,মো: আলমগীর আলম প্রমুখ।
অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সকল পর্যায়ের সদস্যরা।
সভায় আধুনিক,যুগোপযোগী ও টেকসই ক্লাব গড়ার স্বার্থে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও উপধারায় পরিবর্তন, সংশোধন ও সংযোজন করা হয়। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন,টেকসই প্রেসক্লাব গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। ক্লাবের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ক্লাবের ঐক্যকে সুদৃঢ় রাখতে বিভেদ নয়,পারস্পরিক মমত্ববোধ বাড়াতে হবে। তিনি বলেন,কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুসারে পবিত্র রমজানের পর সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এলক্ষে নির্বাচন কমিশন রোযার পর পুনরায় তফসিল ঘোষণা করবে।

শেয়ার করুন