,

24 March 2025, 12:38 AM

সিলেট সদর সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : March 24, 2025 12:38 AM



শেয়ার করুন

সিলেট সদর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর সোনাতলা বাজারে অবস্থিত একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিষদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিষদের সমাজ সেবা সম্পাদক হাফেজ আশরাফুল আলম ফাহাদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা ইসলাম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ নাজির আহমদ, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সাংবাদিক নুর আহমদ, সাংবাদিক মাজহারুল ইসলাম সাদী, রাজনীতিবিদ ফারুক আহমদ, পরিষদের উপদেষ্টা এটি এম সেলিম মেম্বার, বিশিষ্ট যুব নেতা মহির উদ্দিন, সাবেক ছাত্র নেতা রায়হান আহমদ, ফয়সল খান, রাজনীতিবিদ ফখর আহমদ, জাবেদ আহমদ, হেলাল উদ্দিন, মানিক, বিশিষ্ট মুরব্বি মনোহর আলী মনু, মখল মিয়া, সিলেট সদর সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি এমদাদুল হক শামীম, সহ-সভাপতি জাহিদুর রহমান, হাবিবুর রহমান বাদশা, মাহফুজ জোহা, অর্থ সম্পাদক জাহেদ মামন, সেক্রেটারি নাজমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন ফুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন