সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ১০, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) গত ১০ মার্চ, সোমবার, ‘ইফতার ও দোয়া মাহফিল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন। বিকাল থেকেই ইসলামী সংগীত ও ধর্মীয় পরিবেশে মুখরিত ছিল অডিটোরিয়াম প্রাঙ্গণ। হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মোঃ রফিকুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।

অনুষ্ঠানে সুবিপ্রবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুকান্ত সাহা অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সুবিপ্রবি’র পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাঈদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ইফতার ও দোয়া মাহফিল ২০২৫’ এর আহ্বায়ক ও সুবিপ্রবি’র প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো সুবিপ্রবি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন