,

21 February 2025, 10:01 PM

মুরারি চাঁদ কলেজে বই মেলায় চার রাজনৈতিক সংগঠনের স্টলে দর্শনার্থীদের নজর কেড়েছে

আপডেট টাইম : February 21, 2025 10:01 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : মুরাদি চাঁদ কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বই মেলার আজ তৃতীয় ও শেষ দিন। এ বছর বই মেলায় মোট ২০টি প্রকাশনী অংশগ্রহণ করে, যার মধ্যে চারটি রাজনৈতিক সংগঠনের স্টল বিশেষভাবে নজর কেড়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের স্টল ‘শহীদ রুদ্র স্টল’, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্টল ‘জিয়া স্মৃতি ঘর’, ছাত্র জমিয়ত বাংলাদেশের স্টল ‘শহীদ আবু সাঈদ স্টল’ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের স্টল ‘শহীদ আরমান স্টল’ পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বই মেলার শেষ দিনে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল বই মেলা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন মুরারি চাঁদ কবিতা পরিষদের সভাপতি মঈনুল হাসান আবির, সাংবাদিক আব্দুল কাদির জীবন, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাউসার ছাদি,সাংবাদিক নাহিদ আহমদ এবং কবিতা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। গোলজার আহমদ হেলাল বই মেলার আয়োজনকে সফল হিসেবে আখ্যায়িত করে বলেন, “এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রাজনৈতিক সংগঠনগুলোর স্টলগুলোতে তাদের আদর্শ ও চিন্তাধারা সম্পর্কিত বই ও প্রকাশনা প্রদর্শিত হয়, যা তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন