,

5 February 2025, 9:02 PM

সিরাতুল মুসতাক্বীম কনফারেন্সে উলামা পরিষদের বাধা

আপডেট টাইম : February 5, 2025 9:02 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : আজ দুপুর ২ টায় আত-তাক্বওয়া মসজিদ ও ইসলামিক সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী জানান, আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৭ম সিরাতুল মুসতাক্বীম কনফারেন্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট কনফারেন্সের জন্য আবেদন করা হয়। কিন্তু উলামা পরিষদ বাংলাদেশ নামক সংগঠনের আপত্তির কারণে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার উক্ত অনুষ্ঠানের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। এ সময় তিনি আরো বলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সহ সিলেটের মাঠে-ঘাটে সব ঘরানার ইসলামিক দল প্রোগ্রাম করার সুযোগ পেলেও কেন বারবার আমাদের অনুষ্ঠানে বাধা প্রদান করা হচ্ছে। এই উলামা পরিষদই ২০১২ সালে সিলেট জালালাবাদ সেনানিবাস সংলগ্ন আল ক্বাইয়ূম মসজিদ ও ইসলামিক সেন্টার দখলের পায়তারা করেছিল। একই গোষ্ঠী ২০১৬ সালে শাহপরান থানার বিআইডিসি বহর আবাসিক এলাকায় অবস্থিত উম্মুল ক্বোরা মসজিদ এন্ড কমপ্লেক্স জোর করে দখল করার চেষ্টা করেছিল এবং ২০১৮ সালে সিলেটের আত-তাক্বওয়া মসজিদের বিরুদ্ধে সহজ সরল মুসলিমদের উস্কিয়ে দিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি মিথ্যা তথ্য সম্বলিত লিফলেট প্রচার করেছিল। তাছাড়া বিগত ফ্যাসিষ্টদের সহায়তায় আত-তাক্বওয়া মসজিদকে সুরমা নদীতে ফেলে দেয়ার হুমকিও দিয়েছিল। ২০১২ ও ২০১৮ সালে প্রশাসনের মাধ্যমে উলামা পরিষদের সাথে বসার প্রস্তাব করলে তারা কৌশলে বিষয়টি এড়িয়ে যায় ও উল্টো প্রোপাগান্ডা সৃষ্টির পায়তারা চালায়।

তবে সংঘাত এড়ানো ও সিলেটের শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে কুমারাপাড়াস্থ আত-তাক্বওয়া মসজিদ মাঠে ৭ম সিরাতুল মুসতাক্বীম কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মানজুরে ইলাহি সহ দেশবরেণ্য আলেমগণ স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান ইমাম শাইখ মোহাম্মদ মাজেদুল ইসলাম, হাফিজ সাদিকুর রহমান, আব্দুছ ছবুর চৌধুরী, জনাব হুমায়ূন কাদির রিপন, মো: আফজল হোসেন মাফিক, শহিদুল ইসলাম, মুজিবুল হক রাজু, আব্দুল বাতিন চৌধুরী, জুবের আহমেদ টুটুল, মোঃ আব্দুল বাছিত চৌধুরী (নিপু), মোঃ আফজল হোসেন মাফিক, আহমদ রাহীক্ব মজুমদার, মোঃ নুরুল হক স্বপন, জুয়েল আহমেদ চৌধুরী, ফয়সাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন