,

27 March 2022, 1:18 AM

স্বাধীনতা দিবসে জৈন্তাপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট টাইম : March 27, 2022 1:18 AM



শেয়ার করুন

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গতকাল জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংরর্ধনা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক শামীম আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার যাদব বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেব, জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শফিকুল ইসলাম, আব্দুল কাদির মেম্বার, আব্দুস সালাম মেম্বার, ফ্রান্স প্রবাসী সুহেল আহমদ, বদরুজ্জামান, বিলাল আহমদ,মনির আহমদ,মুজিবুর রহমান,সাইদুর রহমান সাহেদ প্রমূখ।

শেয়ার করুন