শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ অক্টোবর ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ

সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙালীর ঐতিহ্যের উৎসবঃ বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : অক্টোবর ৫, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন  বলেছেন, সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙালীর ঐতিহ্যের উৎসব। সব মিলিয়ে বাঙালী মাত্রই আপ্লুত হয় পূজার আনন্দে। তিনি বলেন, জাতির পিতার আদর্শ ও স্বপ্ন পূরণ করতে একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তার পক্ষ থেকে সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান।
মঙ্গলবার নবমী তিথীতে তিনি নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামন্ডপ পরিদর্শনকালে সমবেত ভক্তদের উদ্দেশ্যে একথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এছাড়াও বিভিন্ন রামকৃষ্ণ মিশন আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন