১৭ এপ্রিল ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ
ছাতক প্রতিনিধি:
ছাতকে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্হানীয় জামেয়া ওমর বিন খাত্তাব লক্ষিবাউর মাদরাসায় ফাউন্ডেশনের সহ-সভাপতি এম শাহিন আহমেদের পরিচালনায় ও সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নোয়ারাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির উদ্দিন, বিএবি টিভির সিলেট বিভাগীয় প্রধান সাজ্জাদ মাহমুদ মনির, সাংবাদিক আশিশ রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব তানভীর আহমদ জাকির, জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ছাতক উপজেলা প্রতিনিধি মীর আমান মিয়া লুমান। উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাদ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ। আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, মামুন রেজা, হানিফ, লায়েক। মোনাজাত করেন মাদ্রাসার মুহতামিম কাজী মাওলানা ইসলাম উদ্দিন। ইফতার মাহফিলে প্রায় দেড় শতাধিক ছাত্র, এলাকার মুরব্বি, জনপ্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।