শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ডিসেম্বর ২০২১, ৯:২১ অপরাহ্ণ

দৈনিক আলোকিত সিলেটের নিজস্ব প্রতিবেদক ও জেলা/উপজেলা সংবাদদাতাদের সাথে সম্পাদকের মতবিনিময়

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ৯:২১ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ- দৈনিক আলোকিত সিলেটের নিজস্ব প্রতিবেদক, ফটোগ্রাফার ও জেলা/উপজেলা সংবাদদাতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নগরীর সিটি বাণিজ্যিক ভবনস্থ পত্রিকার সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক জৈষ্ঠ্য সাংবাদিক আবু তালেব মুরাদ।
নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল আলম ও স্টাফ রিপোর্টার আবীর মোঃ মুমিত। সভায় প্রাথমিকভাবে নির্বাচিত স্টাফ রিপোর্টার এবং জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দৈনিক আলোকিত সিলেটের সম্পাদক আবু তালেব মুরাদ বলেন,ইতিবাচক সংবাদ কাহিনী ও তৃণমূলের অজানা তথ্য পত্রিকার পাতায় তুলে ধরতে হবে। তিনি বলেন, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক তথ্য, গল্প,সুখ-দু:খের কাহিনী,সমস্যা-সম্ভাবনা ,অবহেলিত জনগোষ্ঠীর জীবনচিত্র ইত্যাদি লুকিয়ে আছে।প্রকৃত সংবাদকর্মীদের অনুসন্ধিৎসু মন নিয়ে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে।তিনি বলেন, নেতিবাচক সংবাদ নয়, ইতিবাচক সাংবাদিকতার ধারা আমরা গড়ে তুলতে চাই।নগর এবং গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ঐতিহাসিক কাহিনী ও জনস্বার্থভিত্তিক প্রতিবেদন রচনা করে সমাজ উন্নয়ন ও সমাজ সেবায় সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে।
তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দৈনিক আলোকিত সিলেটের বিশেষ সংখ্যায় স্ব স্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন