,

27 August 2026, 4:06 PM

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র‌্যালি ও সভা

আপডেট টাইম : August 27, 2026 4:06 PM



শেয়ার করুন

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মোবারক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার দুপুরে পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মোবারক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইকড়ছই আলিম মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা অংশ গ্রহণ করেন। পরে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীর আজিম শাহ আল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী, হাফিজ বদর উদ্দিন আল আমিন, মাওলানা আবদুল কাইয়ূম সিদ্দিকী প্রমূখ। এ সময় মাওলানা ফজলুল হক, মাওলানা আহমদ শফি, মাওলানা ইসমাইল খান, মাওলানা নুরুল হক, মাওলানা আনোয়ার হোসাইন, প্রবীণ মুরব্বি ইদ্রিছ আলীসহ নানা পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থান থেকে আসা পীর আজিম শাহ আল চিশতির ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন পীর আজিম শাহ আল চিশতি।
এদিকে-জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শেয়ার করুন