,

14 January 2026, 7:18 PM

ইসলাম উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁ*সি দাবীতে দিরাইয়ে মানববন্ধন

আপডেট টাইম : January 14, 2026 7:18 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে ইসলাম উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দিরাই উপজেলা ছাত্রদল ও দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে

বুধবার ( ১৪ জানুয়ারি ) ২ টার দিকে দিরাই থানা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক
জামিল আহমদ’র সভাপতিত্বে ও দিরাই পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, করিম পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুবের সর্দার দিগন্ত, ছাত্রদল নেতা  রাজিব মিয়া,সহিদুর রহমান, উপজেলা সে্চ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম সর্দার,নিহতের ছেলে দিরাই উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য  মিনহাজ খোকন।

বক্তারা বলেন, ইসলাম উদ্দিন হত্যার মাস খানেক পেরিয়ে গেলেও মূলহুতা ও জাড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

আমরা জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাচ্ছি।

উল্লেখ্য যে বিগত ১৭ ডিসেম্বর
উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দীন নামে একজন নিহত হয়েছিল।

বুধবার (১৭ডিসেম্বর ) ৫টার দিকে এঘটনা ঘটে। সাইদুর রহমানের ও ইউপি সদস্য সাজ্জাত মেম্বারের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে ইসলাম উদ্দিনকে একা পেয়ে প্রথমে লাঠিসোটা নিয়ে তাকে বেদড়ক পিঠানোর এক পর্যায়ে দিয়ে তাকে দেশী অস্ত্র আঘাত করে ঘটনাস্থলেই সে প্রান হারায়।

শেয়ার করুন