,

12 March 2022, 1:46 PM

গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জেরে হামলা

আপডেট টাইম : March 12, 2022 1:46 PM



শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের জমির উদ্দিনের পুত্র ময়নুল ইসলাম(২০)কে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ হমলায় আহত।

পুলিশ ও আহত পরিবার সূত্রে জানায়, গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের রাতারগুলে গ্রামের জমির উদ্দিন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি (মাডার) মামলার স্বাক্ষী নিয়ে বিরোধ চলে আসছিল।

 

জমির উদ্দিনের পুত্র ময়নুল ইসলাম(২০) প্রতিদিনের মত শুক্রবার সকালে নিজকর্ম নৌকা চালানোর জন্য রাতাগুল জলার বন আটালো ঘাটে এসে যাত্রী তোলা নিয়ে আমির আলী গালাগালি শুরু করে, ময়নুল ইসলাম গালাগালি কেন করেন জিজ্ঞাসা করলে, আগে থেকে পরিকল্পিতভাবে উৎ পেতে থাকা, আমির আলী র হুমুমে, ইসমাল আলী,দুলু মিয়া,মিনাজ উদ্দিন, সহ অজ্ঞাত নামা ৮/৯ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মইনুল ইসলামের ওপর এ হামলা চালায় এতে ময়নুল ইসলাম(২০) এর বাম হাতে দুইটি দা কুপ ও লাঠি সোটা ও কিল ঘুশি মারতে থাকলে তার চিৎকার শুনে এ আশে পাসের লোকএসে উদ্ধার করে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থা পাঠালে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার তাঁকে ভর্তি করেন।

এ ঘটনায় ময়নুল ইসলাম এর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ময়নুল ইসলাম এর বাবা জমির উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আমির আলী ও তার লোকজন আমার ছেলে কে কুপিয়ে জখম করেছে।

অপরদিকে অভিযুক্ত সোনা মিয়া জানান, ঘটনার সঙ্গে আমি জড়িত না বলে দাবি করেন।ওই দিন সকালে আমি বাড়ি বাহিরে ছিলাম।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন