,

12 January 2026, 12:14 AM

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্য ও মাদকসহ যুবক আটক

আপডেট টাইম : January 12, 2026 12:14 AM



শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন পণ্য ও কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে এক যুবককে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আব্দুল হান্নান, এএসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন ও ফোর্স কং/১৫৬৮ মো. হামিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৩০টি কম্বল, ১ হাজার ৮০০ পিস কাবেরী মেহেদী, ১ হাজার পিস ওরিও বিস্কুট, ২৮০ পিস কিটক্যাট চকলেট, ২৮০ পিস ডেইরি মিল্ক চকলেট ও ২৫৬ পিস স্নিকার্স চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১৮ হাজার ৬৪০ টাকা।

এছাড়াও অভিযানে ২০ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. ইছহাক মিয়া (৩৬) আটক করা হয়। তিনি মৃত কানু মিয়ার ছেলে গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলারুজু করা হয়েছে। আটককৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন