,

19 May 2022, 8:09 PM

গোয়াইনঘাটে বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে সিলেট জেলা পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট টাইম : May 19, 2022 8:09 PM



শেয়ার করুন

আমির উদ্দিন :— প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার টেকনাগুল, বেড়ীবিল, পীরেরবাজার, বীরমঙ্গল হাওড় ও সালুটিকর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে শুকনো খাবার, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল থানার অন্যান্য অফিসারদের নিয়ে বন্যা দুর্গত এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক মোড়ল, সালুটিকর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান, এসআই প্রলয় রায়, এসআই অনুজ কুমার দাস প্রমুখ।

অসহায় বানবাসিদের জন্য পুলিশ বিভাগের এ ত্রান তৎপরতা চলমান থাকবে জানিয়ে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, বন্যায় বিপর্যস্হ গোয়াইনঘাট থানা এলাকার জনসাধারণের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণের পাশাপাশি পুলিশ বিভাগের পক্ষ থেকেও জরুরি ত্রান ও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। সেবার মানসিকতায় শতভাগ পেশাদারী মনোভাবে অতিতের ন্যায় বর্তমানেও দূর্গত মানুষের পাশে আছে পুলিশ বিভাগ। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম কর্তৃক চালিত আজকের এই ত্রান সামগ্রী বিতরণও তারই ধারাবাহিকতার অংশ। বন্যাসহ যে কোন দূর্যোগ,দূর্ভিপাকে আমরা জনসাধারণের দোর গোড়ায় থাকবো।

শেয়ার করুন